বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাড়ে ৭ বছরেও পুনর্নির্মাণ হয়নি উজানটিয়ার জেটি, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া লঞ্চঘাটের জেটিটি ভেঙে পড়ার সাড়ে সাত বছর পেরিয়ে গেলেও এখনো পুনর্নির্মাণ হয়নি। ফলে বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া, মহেশখালীর মাতারবাড়ি ও কুতুবদিয়ার আলী আকবর ডেইলে যাতায়াতে স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

এই জেটিঘাটের ওপর নির্ভরশীল উজানটিয়ার করিয়ারদিয়া দ্বীপ ও মহেশখালীর মাতারবাড়ি এলাকার অন্তত ২০ হাজার মানুষ। তাদের দৈনন্দিন যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও জীবিকার সবকিছুই যেন এই ভাঙা জেটির কাছে এসে থমকে গেছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৮ সালের নভেম্বরে পাথরবাহী একটি বাল্কহেডের ধাক্কায় জেটিটি ধসে পড়ে। এ ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবউল করিম বাল্কহেডটি আটক করে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন। পরে ওই টাকা দিয়ে একটি অস্থায়ী কাঠের জেটি নির্মাণ করা হয়। তবে ২০২২ সালের মাঝামাঝি সেটিও ভেঙে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, পাকা জেটির একাংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। বিকল্প হিসেবে থাকা কাঠের অস্থায়ী জেটিটিও ঝুঁকিপূর্ণ। নৌকা ও ট্রলার ২০ থেকে ৩০ ফুট দূরে নোঙর করতে বাধ্য হয়। যাত্রীদের হাঁটুসমান কাদা মাড়িয়ে জেটিতে উঠতে হচ্ছে। এতে পণ্য পরিবহনও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ অবস্থায় এলাকার উৎপাদিত চিংড়ি, কাঁকড়া, লবণ ও সবজি পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়দের ভাষ্য, উজানটিয়ার অধিকাংশ মানুষ শুষ্ক মৌসুমে মহেশখালীর মাতারবাড়িতে লবণ চাষ এবং বর্ষায় চিংড়ি চাষে যুক্ত থাকেন। কুতুবদিয়ার উৎপাদিত সবজিও এই ঘাট দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। একসময় এই জেটি দিয়ে কক্সবাজার ও চট্টগ্রামগামী লঞ্চ চলাচল করত এবং মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মালামালও ওঠানামা হতো।

করিয়ারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল কান্তি নাথ জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে তাকে ঘাট পার হতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নৌকা ভিড়তে না পারা এবং নদীর তীব্র স্রোতের কারণে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে ওই এলাকায় শিক্ষকতা করতে আগ্রহ হারাচ্ছেন অনেকেই।

উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু তৈয়ব বলেন, ২০০৪ সালে কক্সবাজার জেলা পরিষদ জেটিঘাটটি নির্মাণ করেছিল। এটি ভেঙে পড়ার পর করিয়ারদিয়া, মাতারবাড়ি ও আলী আকবর ডেইল এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত জেটি নির্মাণ করা জরুরি।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উজানটিয়া ইউপি প্রশাসক নুরুল আকতার নিলয় বলেন, নতুন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাশ জানান, পশ্চিম উজানটিয়ায় ১০০ মিটার দীর্ঘ একটি নতুন জেটি নির্মাণের প্রস্তাব প্রায় সাড়ে তিন বছর আগে মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো কোনো অনুমোদন পাওয়া যায়নি। বিষয়টি পুনরায় উত্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...