বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শবে কদরে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের ইবাদতে মগ্ন সারাদেশ। সোমবার সন্ধ্যার পর থেকেই মহিমান্বিত এই রাতের বরকত ও সওয়াব হাসিলের আশায় বার আউলিয়ার পূণ্যভূমি খ্যাত চট্টগ্রামের মসজিদগুলোতে প্রতিটি মসজিদে ভিড় জমিয়েছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান।

পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নগরীর জমিয়াতুল ফালাহ এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনের সড়কসহ আশপাশের এলাকায় আতর, টুপি, মেসওয়াক, তসবিহ, আগরবাতি, মোমবাতি, জায়নামাজ, পাঞ্জাবি, নামাজ শিক্ষা ও দোয়া-দরুদের বই, মুখরোচক নানা খাবার, শরবত, চায়ের স্টলসহ বিভিন্ন পণ্যের পসরা দেখা যায় গভীর রাত পর্যন্ত। চট্টগ্রামের এ দু’টি বড় মসজিদে হাজার-হাজার মুসল্লির সমাগম ঘটে পবিত্র লাইলাতুল কদরের রাতে।

শুধু মসজিদ নয়, নগরীতে মুসলিম ধর্মাবলম্বী সাধকদের ঐতিহাসিক মাজারগুলোতেও উপচেপড়া ভিড় তৈরি হয়। নগরীতে শাহসুফি হজরত আমানত খান শাহের দরগাহ মসজিদ, মিসকিন শাহ’র মাজার, গরীব উল্লাহ শাহ’র দরগাহও প্রতিবছরের মতো লোকে-লোকারণ্য হয়ে উঠে মহামান্বিত এই রাতে।

নগরীর বাইরে চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহাসিক মাইজভাণ্ডার দরবার শরীফেও যেন লাখো মানুষের ঢল নেমেছে। নানা বয়সী, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন, ধনী-গরীব নির্বিশেষে এক কাতারে এসে ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পার করেছেন। মসজিদে-মসজিদে পবিত্র লাইলাতুল কদরের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা হয়েছে। এরপর মিলাদ মাহফিল, দরুদ, জিকির, কিয়াম, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে স্বজনদের কবর জিয়ারতেও ছুটেছেন অনেক মুসল্লি।

ইসলামিক চিন্তাবিদদের মতে, এই রাতে মহান আল্লাহর অশেষ রহমত ও নেয়ামত বর্ষিত হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এটি এক সুবর্ণ সুযোগ। বিশেষ করে পবিত্র রমজান মাসের এই রজনীতেই মানবতার শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল, যা এই রাতের গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুরুষরা মসজিদে গিয়ে ইবাদতে মশগুল থাকলেও নারীরা নিজ নিজ বাড়িতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।

পবিত্র শবে কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি এই রাতের অসীম বরকত কামনা করে বলেন, লাইলাতুল কদরের শিক্ষা যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক হয়। তিনি দেশবাসীকে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান জানান।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...