সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ঈদের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে বাহরাইন।

রোববার (১৫ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউজ অব বাহরাইন। দেশটির বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও ফলিত পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের বলেন, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো আগামী ১৮ মার্চ সন্ধ্যায় বৈঠকে বসবে। ওই দিনটি হবে রমজানের ২৯তম দিন। ইসলামী রীতি অনুযায়ী নতুন চাঁদ দেখার মাধ্যমে পরবর্তী মাসের সূচনা নিশ্চিত করা হয়।

ড. নাসেরের ব্যাখ্যা অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদের জন্ম বা কনজাংশন ঘটবে ১৯ মার্চ ভোর ৪টা ৫ মিনিটে (মক্কার সময়)।

ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান থাকবে না। এই কারণেই রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ১৯ মার্চ সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ দেখা যেতে পারে। তখন পশ্চিম আকাশে চাঁদের উচ্চতা প্রায় ৬ ডিগ্রি থাকবে এবং প্রায় ৩০ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে।

রমজানের শুরুতেই চাঁদের অবস্থান বিশ্লেষণ করে মাসটি ৩০ দিন পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হয়েছিল বলেও জানান তিনি। গত ৩ মার্চ সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের খুব কাছাকাছি অবস্থান করায় এমন সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

ড. নাসের জানান, চলতি সপ্তাহে বাহরাইনে রোজার সময়কাল গড়ে প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট।

এর আগে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল। এক বিবৃতিতে তারা জানায়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ পর্যবেক্ষণকারী বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়ে হিলাল বা নতুন চাঁদ পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ অনুযায়ী ১৯ মার্চ হবে রমজান মাসের শেষ দিন। সে হিসেবে ২০ মার্চ পালিত হতে পারে ঈদুল ফিতর।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে দেশে ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করবে সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি।

বিশ্বজুড়ে মুসলমানরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েেঈদুল ফিতর উদযাপন করেন। আত্মসংযম, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা নিয়ে এই উৎসব মুসলিম সমাজে বিশেষ তাৎপর্য বহন করে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...