বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন নিয়ে রহস্য ! তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে গভীর রাতে পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টা দিকে দপ্তরের ‘পি-টু’ শাখায় এই অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য পুরোনো ফাইলপত্র ও নথিপত্র। দপ্তরে কোটি টাকা ব্যয়ে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও জরুরি মুহূর্তে তার একটিও কাজ না করায় পুরো বিষয়টি নিয়ে ব্যাপক রহস্যের দানা বেঁধেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি।

এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।

​প্রত্যক্ষদর্শী ও দপ্তর সূত্রে জানা গেছে, পাহাড়তলীর এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি কেপিআই জোন হিসেবে চিহ্নিত এবং এখানে মালামাল সংরক্ষণের জন্য বড় গুদাম রয়েছে। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ নথিপত্র রাখার কক্ষে আগুনের শিখা দেখা দিলে পাহারারত আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) সদস্যরা দ্রুত সেখানে থাকা ‘ফায়ার স্টিম বুশার’ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বিস্ময়কর বিষয় হলো, সারিবদ্ধভাবে রাখা ঐ সরঞ্জামগুলোর একটিও সক্রিয় ছিল না। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি কেবল দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতা—তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে যেখানে দপ্তরের নথিপত্র ও কেনাকাটার গুরুত্বপূর্ণ ফাইল রাখা হয়, ঠিক সেই কক্ষেই আগুন লাগার ঘটনাটি ‘প্রমাণ লোপাটের পরিকল্পিত চেষ্টা’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, ঘটনার দিন বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ঠিকাদারের লোক কাজ করেছে এবং ভবনের ছাদ আংশিক খোলা ছিল। গভীর রাতে বন্ধ অফিসে শর্টসার্কিট বা সিগারেটের আগুনের তত্ত্ব নিয়ে খোদ কর্মকর্তাদের মধ্যেই সন্দেহ রয়েছে।

প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে রেলওয়ের বিভিন্ন কেনাকাটাসহ নানা ধরনের কাজ করা হয়। বছরেরর পর বছর রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় ঘিরে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটটি যে সরকার ক্ষমতায় আসে সরঞ্জাম নিয়ন্ত্রককে ম্যানেজ করে কোটি কোটি টাকার কাজ তারা ভাগিয়ে নেন।

১৬-১৭ বছর ধরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়কে জিম্মি করে একজনে তিন-চারটি ঠিকাদারী লাইসেন্স দিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নামমাত্র নিন্মমানের পণ্য কিনে উচ্চহারে বিল বানিয়ে এই চক্রটি বছরের পর বছর শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমান পেয়েছে দুদক। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে কেনাকাটায় দুর্নীতির প্রমান পাওয়ায় অনেকের বিরুদ্ধে দুদকের তদন্ত করেছিল। এখন বিষয়টি সুরাহা হয়নি। পূর্বাঞ্চলের সাবেক প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক ফরিদ আহমেদ এবং সরঞ্জাম নিয়ন্ত্রক আনোয়ার হোসেন এবং একাধিক ঠিকাদার কেনাকাটার দুনীর্তির সাথে জড়িত ছিল বলে দুদক প্রমান পেয়েছে। বড় অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বর্তমান প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারের বিরুদ্ধেও কেনাকাটায় সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ রয়েছে। আগের দুর্নীতিবাজ ঠিকাদাররা তাকে ম্যানেজ করে কোটি কোটি টাকার টেন্ডার ছাড়া অর্ডার নিয়ে নিচ্ছে। টেন্ডার ছাড়া কোটি কোটি টাকার কেনাকাটা করা হচ্ছে পছন্দের ঠিকাদারদের দিয়ে।
দুর্নীতির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যেই গতকাল গভীর রাতে কার্যালয়ে ফাইল পত্রে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারদের একটি অংশ।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় দিবাগত রাত পৌনে ১টায়। আগুনে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সবুক্তগীন। তিনি বলেন, যেখানে আগুন লেগেছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। সংস্কারকাজের জন্য সেখান থেকে প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্র ও নথিপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। সেখানে সংস্কারকাজ চলছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

আরও পড়ুন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ...