বুধবার, ১০ জুন ২০২৬

সংলাপে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান

ঢাবিতে যদি গাছের ডালে কাউয়া স্লোগান হয় তাহলে কোনোদিন মানবাধিকার

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

মানবাধিকারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঠিক করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি বলেন, ‘মানবাধিকারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গাছের ডালে কাউয়া স্লোগান হয় তাহলে কোনোদিন মানবাধিকার আসবে না।’

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫, নতুন সংসদের কাছে প্রত্যাশা শীর্ষক সংলাপে আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি।

বুধবার (১১ মার্চ) বিকেলে আগারগাঁওস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) নাগরিক প্ল্যাটফর্ম-এর উদ্যোগে এবং ইউএনডিপি, বাংলাদেশ ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস-এর সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, পাকিস্তানে আইন আদালত কিচ্ছু ছিল না। পাকিস্তান আমাদেরকে অন্যায়ভাবে শোষণ-শাসন করছে। তখন স্লোগান দিয়েছিলাম- ‘তুমি কে আমি কে বাঙালি’। ১১ দফা করলাম ছাত্র সমাজ। তখন আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি। এরপরে আসলো ৭০ এ নির্বাচন। বাঙালিরা একসঙ্গে ভোট দিলাম। একটা দলের একজন নেতা বানাইলাম। সিট দিলাম ৩০০ সিটের মধ্যে ১৬৭টা সিট দিলাম। মেজরিটি হইল। ক্ষমতা পাইলাম না। যুদ্ধ করলাম দেশ স্বাধীন করলাম। রক্তের সাগর সৃষ্টি হলো। মুক্তি পাইলাম না।

সাংসদ ফজলুর রহমান বলেন, এখন আবার যুদ্ধের ৫৪/৫৫ বছর পরে চিন্তা করতে হচ্ছে মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা কিরকম করা উচিত। এই দেশটা কেন তবে সৃষ্টি করা হয়েছে?

তিনি বলেন, মার্চ মাসে এখানে কথা বলতেছি। আজকে সেই মার্চ মাসে বসে আমাকে একদিন দেখতে হল হঠাৎ করে একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এমন পিটানো হচ্ছে যে ও মরেই যাবে। আমি মুক্তিযুদ্ধের সেই ভাষণটার দিন রেসকোর্স ময়দানে বসা ছিলাম। আমার জায়গাটা আমি হিসাব করে রাখছি। ওই ভাষণটা বাজানোর জন্য একটা ছেলেকে মেরেই ফেলবে, আর আরেকটা মেয়ে মায়ের মত চেষ্টা করছে। আর কেউ বাচাইতে আসতেছে না। দেখে মনে হল আমার চোখটা কি অন্ধ হয়ে যাওয়া ভালো! মানবাধিকার তো গেছে। একটা ভাষণ বাজানোর জন্য একটা ছেলেকে এইভাবে পিঠাতে হবে? আমরা কিন্তু সবাই এখন নিষ্ঠুর হয়ে গেছি, সবাই।

প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, গত পনেরো বছরের একটা সরকার তিনটা ইলেকশন করলো, একবার বিনা ভোটে, একবার দিনের ভোট নিশিরাতে। আরেকবার আমি ডামি ইলেকশন করলো, বাংলাদেশ গণতন্ত্র শেষ করে দিয়ে তারা চলে গেল। এরপর আসলো ১৮ মাসের আরেকটা সরকার, নোবেল প্রাইজ পাওয়া লোককেও আনলাম। এখন দেখেন পত্রিকাতে কি বের হচ্ছে।

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এমপি  বলেন, ছাত্রলীগের সভাপতি থাকাকালে আমি স্লোগান দিতাম ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আর এখন স্লোগান দেয়- এক দুই তিন চার গাছের ডালে কাউয়া। আমরা আগাচ্ছি কতো?

তিনি বলেন, স্পষ্টভাবে বলতে চাই বাঙালি জাতিকে যদি ঠিক করতে হয় মুক্তিযুদ্ধের আদর্শের পথে আসতে হবে। কেউ মুক্তিযুদ্ধ স্বীকার করে না। স্বীকারই করে না। বলে একাত্তরই নাকি হইছে না। মুক্তিযুদ্ধ হইলেই মানবাধিকার থাকবে। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হলেই মানবাধিকার থাকবে।

মো. ফজলুর রহমান এমপি  বলেন, মানবাধিকার আইনটা আমার মনে হয় সঠিকভাবে বাস্তবায়ন হবে। কারণ আমাদের নেতার নাম তারেক রহমান। গত ২২ দিন ধরে আমাদের সরকার চলছে তারেক রহমানের সরকার। বিএনপি সরকার অনেকগুলো ভালো কাজ করছে। আপাতত দেখা যাচ্ছে শুরুটা ভালো। যার শুরু ভালো তার শেষ ভালো হওয়া উচিত।

তিনি বলেন, মানবাধিকার আনতে চাইলে দেশের প্রথম বদলাতে হবে শিক্ষা ব্যবস্থা। আপনারা বাড়ির ভেতরে নোংরা ড্রেন রাখবেন আর বলবেন মশা যাতে না হয়, এটা কোন দিন হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি হয়ে আছে, হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আগে ঠিক করেন। আমার আর কথা নাই। মানবাধিকারের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গাছের ডালে কাউয়া স্লোগান হয় তাহলে কোনদিন মানবাধিকার আসবে না।

সংলাপে নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ এর সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, টাঙ্গাইল-৮ এর সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান, ব্রাহ্মণবাড়িয়া-২ এর স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপিসহ অন্যান্য নাগরিক নেতৃবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...