মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট

মাদারবাড়ি উদয়ন এবং ইয়ং স্টার ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে জয় পেয়েছে মাদারবাড়ি উদয়ন সংঘ এবং ইয়ং স্টার ক্লাব। আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ইয়াং স্টার ক্লাব ১৩ রানে নোয়াপাড়া লায়ন্স ক্লাবকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে মাদারবাড়ি উদয়ন সংঘ ৭০ রানে সেবা নিকেতন ক্লাব কে পরাজিত করে।
প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা ইয়ং স্টার ক্লাব ২০ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার জিহাদ ৬০ বলে করেন ৮৭ রান। এছাড়া ২০ রান করেন ফরহাদ।

জবাবে ব্যাট করতে নামা নোয়াপাড়া লায়ন্স ক্লাব ১৯.৪ ওভারে ১২৩ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ৬৩ বলে ৭৬ রান করেন আমাজ। এছাড়া রাহুল ১৮ এবং ফারহান করেন ১০ রান। ইয়াং স্টার ক্লাবের পক্ষে ১৫ রানে ৪টি উইকেট নিয়েছেন রাকিবুল। ২টি উইকেট নিয়েছেন মারওয়ান। বিজয়ী দলের জিহাদ ম্যাচ সেরা নির্বাচবত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন ইয়াং স্টার ক্লাবের যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন এবং সিজেকেএস এর সাবেক কাউন্সিলর ফজলে রাব্বি খান সাজ্জাদ।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা মাদারবাড়ি উদয়ন সংঘ ২০ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন ইফাজ। এছাড়া রানা ৩৯, সাদেক ২১ এবং সাদমান করেন ১৫ রান। সেবা নিকেতনের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাদ্দাম এবং নাইম। জবাবে ব্যাট করতে নামা সেবা নিকেতন ১৫.৫ ওভারে ৭৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে নাবিল ৩৮ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি।
উদয়ন সংঘের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাদমান, তৌহিদ এবং ইয়ছিন। বিজয়ী দলের ইফাজ ম্যাচ সেনা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন মাদারবাড়ি উদয়ন সংঘের ক্রীড়া সম্পাদক এম এ মুছা বাবলু এবং সেবা নিকেতনের যুগ্ম সম্পাদক শাহীন চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...