মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চাঁদা না পেয়ে কক্সবাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার শহরে চাঁদা না দেওয়ায় ৩ সন্তানের জনক গণেশ পাল নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৭ মার্চ) দুপুর প্রায় দেড়টার দিকে শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লন কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল (৪০) ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, তাদের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। এ সময় সন্ত্রাসীরা গণেশ পালের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

নিহতের স্ত্রী নেপালী পাল জানান, গতকাল রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। শনিবার দুপুরে জিদান ও তার সহযোগীরা তাদের বাড়িতে এসে হামলা চালায়। তার চোখের সামনেই তারা গণেশ পালের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত জিদানের বাড়ি বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায়। তিনি রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিটু কক্সবাজার সদর হাসপাতালের মর্গে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...