মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাঙ্গামাটির সাথে ড্র করল চট্টগ্রাম

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্নফুলী অঞ্চলের নিজেদের দ্বিতীয় ম্যাচে রাঙ্গামাটির সাথে ড্র করেছে চট্টগ্রাম জেলা দল। আজ শনিবার বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘটনা বহুল ম্যাচে রাঙ্গামাটির সাথে ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম জেলা দল। এই ড্রয়ের ফলে চট্টগ্রাম জেলা দল দুই ম্যাচ থেকে সংগ্রহ করল ৪ পয়েন্ট। অপরদিকে দুই ম্যাচে রাঙ্গামাটির সংগ্রহ ১ পয়েন্ট। তারা নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বান্দরবান জেলা দলের কাছে ২-০ গোলে হেরেছিল।

আজকের ম্যাচে দু দলই শুরু থেকে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে অধিনায়ক সাবিত খান গোল করে এগিয়ে দেন চট্টগ্রামকে। কিন্ত চট্টগ্রামের সে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ।

পরের মিনিটেই সমতা ফেরায় রাঙ্গামাটি। কিন্ত গোল উদযাপন করতে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রাঙ্গামাটির সে ফুটবলার। তাতে বাধে বিপত্তি। খেলা বন্ধ থাকে ২০ মিনিটের মত। পরে রেফারি দুই দলের দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করে। ম্যাচের বাকি সময়ে আর কোন দলই গোল করতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু দলকে।

এখন সেমিফাইনালে খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বান্দরবানের সাথে নুন্যতম ড্র করতে হবে। আগামী সোমবার স্বাগতিক বান্দরবানের মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা দল। এটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এরই মধ্যে টানা দুই ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বান্দরবান জেলা দল। প্রথম ম্যাচে রাঙ্গামাটি জেলা দলকে ২-০ গোলে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে খাগড়াছড়ি জেলা দলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...