মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিএসসিএল এবং পাইরেটস অব চিটাগাং এর শুভ সুচনা

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কন্টিনেন্টাল গ্রুপের ব্যাবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শনিবার। হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কন্টিনেন্টাল গ্রুপের পরিচালক রুদমিলা মাঈশা ইকবাল।

উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং নারী ক্রিকেট দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নারী ক্রিকেট দলের নির্বাচক সালমা খাতুন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা দলের সাবেক ক্রিকেটার জি এম হাসান, ফরিদ আহমেদ এবং ফজলে রাব্বি খান সাজ্জাদ।

টুর্নামেন্টের প্রথম দিনে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের দুটি মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম মাঠে অনুষ্ঠিত ম্যাচে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লি: (সিএসসিএল) ৮ উেিকটে ইকবাল স্পোর্টস কমপ্লেক্স লি; কে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নামা ইকবাল স্পোর্টস কমপ্লেক্স লি: ২০ ওভাওে ৯ উইকেটে মাত্র ৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোমো দাশ ১৫ এবং লাকি চাকমা ১৫ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে পারেনি।

সিএসসিএল এর পক্ষে ৩টি উইকেট নিয়েছে এশা। এছাড়া ২টি উইকেট নিয়েছে নিশি। জবাবে ব্যাট করতে নেমে সিএসসিএল ১০.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে নুসরাত ৩০ রান করে অপরাজিত থাকে। এছাড়া এশা করের ১৪ রান। বিজয়ী দলের এশা রহমান ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার সাধন চন্দ্র দুবে এবং বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক।

অপর মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগং ৭ উইকেটে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা রাইজিং স্টার জুনিয়র ২০ ওভারে ৭৪ রান সংগ্রহ করে।

দলের পক্ষে রুপা ইসলাম ১৮ এবং নুসরাত ইসলাম করে ১৪ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে অপর্না দে ৩টি উইকেট লাভ করে।

এছাড়া ২টি করে উইকেট নিয়েছে নাইমা সুলতানা এবং তানিয়া আকতার। জবাবে ব্যাট করতে নামা পাইরেটস অব চিটাগাং ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

দলের পক্ষে ৩৩ রান করে অপরাজিত থাকে বিবি আয়শা। ১৭ রান করে অপর্না দে। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২টি উইকেট নিয়েছেন আফরিন।

বিজয়ী দলের অপর্না দে ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন কন্টিনেন্টাল গ্রুপের ইনচার্জ এডমিন আবু নাসের মোহাম্মদ মাশুক এবং পাইরেটস অব চিটাগাং এর ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

আরও পড়ুন

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...