মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আনোয়ারায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান: স্কেভেটর জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি স্কেভেটর (এক্সকাভেটর) জব্দ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা  পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা এলাকার বাইন্যারদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমি ও পাহাড়ি মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মাটি উত্তোলন করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার...

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস,...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে...

আরও পড়ুন

চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ

বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম।নানা রঙের সাজ, মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী উপকরণের সমন্বয়ে বৈশাখী শোভাযাত্রা নগরজুড়ে...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

আন্দামান সাগরে ট্রলারডুবিতে বাঁশখালীর নিখোঁজ ৫, জীবিত উদ্ধার ৯

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাঁশখালীর ৫ নিখোঁজ ও ভাসমান অবস্থায় ৯ জনকে...

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ...