মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট

সিএসসিএল এবং চিটাগং রয়েলস জয়ী

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে জয় পেয়েছে সিএসসিএল এবং চিটাগং রয়েলস। আজ শুক্রবার ৬ মার্চ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে সিএসসিএল ৮ উইকেটে ডবলমুরিং ক্লাবকে এবং দ্বিতীয় ম্যাচে চিটাগং রয়েলস ১০৮ রানের বিশাল ব্যবধানে বাকলিয়া একাদশ জুনিয়রকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা ডবলমুরিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৫৬ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন লিখন। এছাড়া রায়হান ২৮ এবং রাজা করেন ১৩ রান। সিএসসিএল এর পক্ষে ২টি উইকেট নেন আবরার। জবাবে ব্যাট করতে নামা সিএসসিএল ১২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

দলের পক্ষে ২৬ বলে ৪৯ রান করেন মহিন। এছাড়া জুনায়েদ ৩৯, মিফতাহুল ১৯ এবং আলভি করেন ১৮ রান। বিজয়ী দলের মইনুল ইসলাম মহিন ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন কন্টিনেন্টাল গ্রুপের ইনচার্জ এডমিন আবু নাসের মোহাম্মদ মাসুক এবং ডবলমুরিং ক্লাবের কোচ মাসুম উদ দৌলা।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা চিটাগং রয়েলস নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪৩ বলে ৬৩ রান করেন মাহির।

এছাড়া আফনান ৫০, সাবিত ১৪, মিথুন ১৪ এবং নাহিদ করেন ১৯ রান। জবাবে ব্যাট করতে নামা বাকলিয়া একাদশ জুনিয়র ২০ ওভারে ৮৪ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আকিব আলী ৩১, সোহেল ১৮ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চিটাগং রয়েলসের পক্ষে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন সাজ্জাদ।

এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মহিউদ্দিন এবং ইরশাদুল। বিজয়ী দলের মাহির শাহরিয়ার ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন চিটাগাং অন লাইন লি: এর সিনিয়র এক্সিকিউটিভ মিনহাজুল ইসলাম এবং বাকলিয়া জুনিয়রের কর্মকর্তা মোহাম্মদ মামুন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...