মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল

অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির কর্মকান্ড বাধাগ্রস্ত করতে মব সন্ত্রাস চালিয়েছিল: আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, জাতীয় পার্টি এদেশে প্রথম সংস্কারের মাধ্যমে উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা করে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনৈতিক দল। স্বাধীন বাংলাদেশে সরকার পরিচালনা এবং মহান জাতীয় সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনসহ দেশের উন্নয়ন অবকাঠামো ও অগ্রগতির অন্যতম অংশীদার জাতীয় পার্টি। অথচ অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির কর্মকান্ড বাধাগ্রস্ত করতে মব সন্ত্রাস চালিয়েছিল।

শুক্রবার  ৬ মার্চ নগরীর আগ্রাবাদস্থ তারকা হোটেল-সেন্ট মার্টিনের কাকলী হলরুমে আয়োজিত চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, সদ্য বিদায়ী ইউনুসের অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জাতীয় পার্টির উপর বৈষম্য সৃষ্টি করে মব সন্ত্রাস-জুলুম নির্যাতন, অবিচার করেছে; শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারের আশ্রয়ে নব্য ফ্যাসিবাদ মব সৃষ্টি করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ একাধিক জেলা কার্যালয়ে বারবার আগুন সন্ত্রাস করেছে।

আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টি জুলাই আন্দোলনের আড়ালে থানা সমূহে আগুনে অসংখ্য পুলিশ হত্যার বিচারের দাবী জানিয়ে আসছে। কিন্তু ইউনুস সরকারের আমলে আইন-শৃঙ্খলা বাহিনীতে গুপ্ত সংগঠনের অনেকেই ঘাপটি মেরে বসে আছে। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে দাবি করব অবিলম্বে এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনার জন্য।

জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক কে এম আবছার উদ্দিন রনির পরিচালনায় বক্তব্য রাখেন, চেয়ারম্যানের উপদেষ্টা ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকার, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, প্রকৌশলী ফজলে আজিম দুলাল, নাছির উদ্দিন ছিদ্দিকী, লায়ন এম এ মতিন, শেখ আখতার উদ্দিন, বাবুল আহমদ, উত্তর জেলা জাপার সদস্য সচিব শফিুউল আজম চৌধুরী লিটন, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, ফরিদ আহমদ চৌধুরী, সৈয়দ শাহাদাত হোসেন, উত্তর জেলা জাপা নেতা আবছার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ফারুকী, মোহাম্মদ মিয়া চৌধুরী, মহানগর জাপা নেতা অধ্যাপক নুরুল বশর সুজন, জহুর উদ্দিন জহির, আরমান মিয়া প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুনাজাত করেন মাওলানা হাফেজ মহিবুল্লাহ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...