বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জিইসির মোড়ের হারুন বেকারি সিলগালা, মেরিডিয়ান রেস্টুরেন্টে বাসি মাংস!

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রান্নাঘরের ভেতরে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশ আর ঝাঁকে ঝাঁকে তেলাপোকা এবং ইঁদুরের তাজা বিষ্ঠাও দেখা গেল। এমন অস্বাস্থ্যকার-অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী ও ইফতার তৈরি করে বাজারজাত করার কারনে নগরীর জিইসি মোড়ের হারুন বেকারিকে সাময়িকভাবে বন্ধসহ সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে সংস্থাটির একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রতিষ্ঠানের ভেতরে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশসহ এসব অনিয়মের কারণে ‘হারুণ বেকারিকে সিলগালা করে দিয়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ। হাজার হাজার, লাখ লাখ তেলাপোকা। খাদ্যপণ্যের ঢাকনার ওপর ইঁদুরের তাজা বিষ্ঠা। অস্বাভাবিক অস্বাস্থ্যকর পরিবেশ। এখানে যে পরিমাণ তেলাপোকা দেখা গেছে তা অন্য কোনো প্রতিষ্ঠানে দেখা যায়নি। এছাড়া ভেতরে ইঁদুরের বিষ্টাও পাওয়া গেছে যা খাদ্য প্রস্তুতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এসময় বেকারি মালিককে উদ্দেশ্য করে তিনি আরও জানান, আমি সবাইকে দেখিয়ে সিল করে দিচ্ছি। এটা থেকে ফেরত আসেন। মানুষের স্বাস্থ্যঝুঁকি কমবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলে তখন দোকান খুলে দেওয়া হবে। কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না। আপনার প্রতিষ্ঠানের মতো তেলাপোকা সাম্প্রতিক সময়ে আমি কোথাও দেখিনি। ইঁদুর যখন নিরাপদ আশ্রয় পায় তখন বিষ্ঠা ছাড়ে। আপনার এটা তাদের অবাধ বিচরণের জায়গা।

জিলাপি তৈরির খামিতে ক্ষতিকর হাইড্রোজ মেশানো হয়েছে কি না তাও পরীক্ষা করা হয়েছে। তবে সেখানে এমন কোনো উপাদান পাওয়া যায়নি। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একই অভিযানে মেরিডিয়ান রেস্টুরেন্টে বাসি মুরগির মাংস ও অপরিষ্কার পরিবেশে খাবার উৎপাদনের অনিয়ম পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেরিডিয়ানের দধির কৌটায় মেয়াদ নেই, বিএসটিআইয়ের অনুমোদন নেই।

অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, কিচেন ম্যানেজমেন্ট ভালো না। আরও উন্নত পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করতে হবে। দধিতে মেয়াদ দিচ্ছে না। তাই ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কামাল জেনারেল স্টোরে অনুমোদনহীন বিদেশি পণ্য ও নকল পণ্য পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...