বুধবার, ১০ জুন ২০২৬

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ফিতরা জনপ্রতি ১২০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ ২০২৬ সালের পবিত্র রমজানের সাদকাতুল ফিতরের পরিমাণ জনপ্রতি ন্যূনতম ১২০ টাকা নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ মাগরিব চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা ছাইয়্যেদ মুহাম্মাদ আনোয়ার হোসাইন তাহের জাবেরীর কার্যালয়ে সংগঠনের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সভাপতি ড. সাইয়্যেদ মু. আবু নোমান। সভায় বাজারদর পর্যালোচনা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে ফিতরার ন্যূনতম পরিমাণ ১২০ টাকা নির্ধারণ করা হয়।

তবে খেজুর, যব, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে বাজারমূল্যের তারতম্য থাকায় এসব পণ্যের ভিত্তিতে ফিতরা আদায়ের ক্ষেত্রে এক ‘সা’ পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এক ‘সা’ সমপরিমাণ ধরা হয়েছে ৩ কেজি ৩০০ গ্রাম।

সভায় বক্তারা বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে— রোজার মধ্যে সংঘটিত ত্রুটি-বিচ্যুতির ক্ষতিপূরণ এবং গরিব-দুঃখী মুসলমানদের খাদ্যসংগ্রহে সহায়তার লক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাদকাতুল ফিতর ওয়াজিব করেছেন।

এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আল্লামা ছাইয়্যেদ মুহাম্মাদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতিবৃন্দ— বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমউল্লাহ, দারুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মমতাজুর রহমান, মাওলানা জাকের হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ শরীফুল্লাহ, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা শহিদুল আলম ও মাওলানা মুহাম্মদ হাসান মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...