মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট

কোয়ালিটি জুনিয়র এবং কে এম স্পোর্টিং জয়ী

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে জয় পেয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব জুনিয়র এবং কে এম স্পোর্টিং ক্লাব। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কোয়ালিটি জুনিয়র ৯ উইকেটে আবাহনী জুনিয়রকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে কে এম স্পোর্টিং ৬ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান গ্রীনকে পরাজিত কে।

দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা আবাহনী জুনিয়র মাত ৫৮ রানে অল আউট হয় ১৮.৫ ওভারে। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছে মাত্র একজন। তিনি ২৩ রান করা নুরুল হাসনাত। কোয়ালিটি জুনিয়রের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন আশরাফুল ইসলাম। আর ২টি উইকেট নিয়েছেন আশরাফুল হাসান।

জবাবে ব্যাট করতে নামা কোয়ালিটি জুনিয়র মাত্র ৮.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ৩০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন ফাহিম। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কোয়ালিটি জুনিয়রের আশরাফুল ইসলাম। তার হাতে পুরষ্কার তুলে দেন আবাহনী জুনিয়রের ম্যানেজার রুপম নন্দী এবং কোয়ালিটি জুনিয়রের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মাহমুদ হেলাল।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা আগ্রাবাদ নওজোয়ান গ্রীন নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৬ বলে ৪৮ রান করেন রুবেল। এছাড়া আইয়ুব ৪২ এবং মাজহার করেন ২৭ রান। কে এম স্পোর্টিং ক্লাবের আবদুন নুর নিয়েছেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নামা কে এম স্পোর্টিং ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ৩৬ রান করে আসে রোকনুল আবেদীন এবং জয়ের ব্যাট থেকে। ম্যাচ সেরা হয়েছেন কে এম স্পোর্টিং ক্লাবের আবদুন নুর। তার হাতে পুরষ্কার তুলে দেন কে এম স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সরওয়ার উদ্দিন চৌধুরী এবং নওজোয়ান গ্রীন কর্মকর্তা ওয়াসিম কামাল রাজা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...