রবিবার, ২ আগস্ট ২০২৬

আনোয়ারায় বিআরটিসি বাস চালককে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায়  বিআরটিসি বাস চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় লাইনম্যান ও বাস স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত চালক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম মো. যুবরাজ (২৬) । সে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত একটি বাসের চালক।

অভিযোগে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে চাতরী-চৌমুহনী বাজার এলাকায় যাত্রী তুলছিলেন যুবরাজ। এ সময় বাজারের নিয়োজিত এক লাইনম্যান, চট্টমেট্রো-জ-০৪-০১৫৭ নম্বরের একটি স্থানীয় বাসের চালক ও তার সহকারীসহ ৫-৬ জন তাকে ঘিরে ধরে। পরে জোর করে বাস থেকে নামিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার শার্টের পকেটে থাকা সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত চালক আরও দাবি করেন, বিআরটিসির বাস এ সড়কে চলাচল করলে ‘২-১ দিনের মধ্যে ড্রাইভারের লাশ ফেলার এমন হুমকিও দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা , চাকরিজীবী ও কলেজ শিক্ষার্থীরা বিআরটিসি বাস চলাচলকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, অন্যান্য বাস চাতরী-চৌমুহনী থেকে নতুন ব্রিজ হয়ে টার্মিনালে গেলেও বিআরটিসি বাস কোতোয়ালী হয়ে নিউ মার্কেট পর্যন্ত যায়, যা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক। ভাড়াও তুলনামূলক কম। তাদের অভিযোগ, স্থানীয় বাস মালিক-চালকদের একটি সিন্ডিকেট এ রুটে বিআরটিসির চলাচল নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

আনোয়ারা চাতরী ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. আজাদ বলেন, বিষয়টি জানার পর থানায় যোগাযোগ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...