রবিবার, ২ আগস্ট ২০২৬

বিভাজন নয় ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য কাজ করতে হবে : এরশাদ উল্লাহ এমপি 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য কাজ করতে হবে।

সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। তাই সৎ নির্ভিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।

বুধবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যেগে আয়োজিত উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এরশাদ উল্লাহ বলেন, দেশের কল্যাণে এবং দেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টাই হতে হবে আমাদের প্রধান শক্তি। কারণ অনৈক্য আমাদের সক্ষমতা ও সম্ভাবনাকে দুর্বল করে দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের।

ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদের স্বাগত বক্তব্য এবং সাংবাদিক এম এ মন্নান ও রবিউল হোসাইনের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, প্রচার সম্পাদক শহীদুল আলম, পৌর বিএনপি আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, যুবদল নেতা আবু আকতার, উপজেলা জামায়াতের আমীর ডা.খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ওবাইদুল হক হক্কানী।

এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো মুজাহিদুল ইসলাম, পূর্বকোণের সিনিয়র স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দীন, সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, প্রলয় চৌধুরী মুক্তি, আলমগীর চৌধুরী, আল সিরাজ ভান্ডারী, শাহী এমরান কাদেরী, আশীষ আচার্য, সাজু চৌধুরী, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...