বুধবার, ১০ জুন ২০২৬

ঈদগাঁওতে বসত ঘরে ডাকাতি: স্বর্ণালংকার লুট

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোর রাতে সেহেরীর সময়ের পরপর উপজেলার সদর ইউনিয়নের কালির ছড়া লাল শরিয়া পাড়ার নূরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ১৪ তম রোজার সেহেরি শেষ করে তারা ফজর নামাজের অপেক্ষা করছিলেন। এসময় ( আজানের আগ মুহুর্তে) সশস্ত্র ডাকাতদল দরজা ভেঙ্গে বাসায় ঢুকে পড়ে। পরে অস্ত্র ঠেকিয়ে বাসায় থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সর্ব শান্ত হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় জসিম উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক ঈদগাঁও থানার ওসিকে জানানো হলে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন থানা পুলিশের একটি টিম।

এলাকাবাসী জানান, একটি সন্ত্রাসী গ্রুপ কালিরছড়ায় সক্রিয় রয়েছে। পাহাড় কাটা, বনজমি থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন, চোরাই বার্মিজ গরু পাচার, ডাকাতি-অপহরন, অবৈধ অস্ত্র ও মাদক পাচারসহ বহুবিধ অপরাধে জড়িত এ বাহিনীর সবাই এখনো বহাল তবিয়তে রয়ে গেছে। এরা

বিভিন্ন মামলার পলাতক আসামী হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এখনো যাবতীয় অপকর্ম অব্যাহত রেখেছে ।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ডাকাতির বিষয়টি তদন্তাধীন আছে। অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...