বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চট্টগ্রামে বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি

ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী শনিবার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনায় চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

আগামী শনিবার মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের দুটি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা সমুহ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাইরেটস অব চিটাগং এবং টিম আইএসসিএল। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাইজিং স্টার জুনিয়র এবং বিএসসিএল ক্লাব। এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১২ মার্চ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির একাধিক পরিচালক উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরীতে ভাগ করা হয়েছে। যেখানে “এ” ক্যাটাগরীতে থাকা ১২ জন ক্রিকেটারের ভিত্তি মুল্য ধরা হয়েছে ৭০০০ টাকা। “বি” ক্যাটাগরীতে থাকা ১৫ জন ক্রিকেটারের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। আর “সি” ক্যাটাগরীতে থাকা ২৯ জন ক্রিকেটারের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। টুর্নামেন্টে মোট ৭টি খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব খরচ বহন করবে কন্টিনেন্টাল গ্রুপ। ক্রিকেটারদের দুটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।

টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস এর সাবেক ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর। এসময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার জি এম হাসান, ফরিদ আহমেদ, ফজলে রাব্বি খান সাজ্জাদ, আবু সামা বিপ্লব, মুমিনুল হক এবং কন্টিনেন্টাল গ্রুপের ইনচার্জ এডমিন আবু নাসের মোহাম্মদ মাশুক।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর এ কে এম শামসুদ্দিন আহমেদ খোকন (৭৮) নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...