বুধবার, ১০ জুন ২০২৬

রামগড়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সঙ্গে খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম সরকারি কর্মকর্তাদের পক্ষে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

মতবিনিময় সভায় রামগড় উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হোসেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবির উপ-পরিচালক অ্যাডি মো. শামসুল হক, কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হ্যাপী চাকমা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম এবং রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলুসহ অন্যান্যরা।

সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহ অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...