বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হালিশহরের ঈদগাঁওয়ে আপন ভাই কুপিয়ে হত্যা করেছে বোনকে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের হালিশহর থানাধীন ঈদগাঁও বড় পুকুর পাড় এলাকায় আপন ভাই কুপিয়ে হত্যা করেছে বোনকে।

সোমবার ২ মার্চ রাত ১১টায় ঈদগাঁও বড় পুকুর পাড় এলাকায় চাঞ্চল্যকর এই এই ঘটনা ঘটে।
পুলিশ জানান, পারিবারিক বিরোধের জের ধরে ভাই জানে আলম(৪২) তার আপন বড় বোন সেনোয়ারা বেগম (৬৫) কুপিয়ে হত্যা করে।

ঘটনার সত্যতা স্বীকার করে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। জানে আলম তার বোনকে কুপিয়ে হত্যা করেছে। ভাই জানে আলমকে আমরা গ্রেপ্তার করেছি। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছি।

ঘটনাস্থল থেকে হালিশহর থানার সেকেন্ড অফিসার মোশাররফ জানান, নিহতের লাশ উদ্ধারসহ ঘাতক জানে আলমকে গ্রেপ্তার করলেও এলাকাবাসী ঘাতক জানে আলমকে গণপিটুনী দেয়ার জন্য পুলিশে গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকে। এলাকাবাসীর দাবি-তারা জানে আলমকে মারবে। এজন্য এলাকার লোকজন জড়ো হয়।
আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি পারিবারিক বিরোধের জের ধরে ভাই জানে আলম তার বোনকে কুপিয়ে হত্যা করেছে।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার...

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

আরও পড়ুন

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর এ কে এম শামসুদ্দিন আহমেদ খোকন (৭৮) নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...