শনিবার, ১৩ জুন ২০২৬

সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট

মোহরা স্পোর্টিং ও চট্টগ্রাম রয়েলসের শুভ সুচনা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আজ ২ মার্চ সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম রয়েলস।

দিনের প্রথম ম্যাচে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব ১১ রানে সিএসসিএল ক্লাবকে পরাজিত করে। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম রয়েলস ৬৩ রানে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব ২০ ওভারে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৫৩ রান করেন আফনান। এছাড়া ২৮ রান করেন জুলহাজ। সিএসসিএল ক্লাবের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন আবির। ২টি নিয়েছেন জুনায়েদ। জবাবে ব্যাট করতে নামা সিএসসিএল ক্লাব ১০৯ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে মিফতাহুল ১৮, আহন ১০, আলভী ১২, জুনায়েদ ২৯ এবং শাফিন করেন ১১ রান। মোহরার পক্ষে ১৯ রানে ৫টি উইকেট নিয়েছেন আদিল। তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিল জি এম হাসান ও সোহেল আহমেদ।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়েলস ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাবিব ১৬, ইমরান ২১, নাহিদ ১০, রাহাত ১৪ এবং ফারহান ২৮ রান করেন। ডবলমুরিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রাজু, যুবরাজ এবং মাসুদ। জবাবে ব্যাট করতে নামা ডবলমুরিং ক্লাব ২০ ওভারে ৮৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জয় দাশ ২৪ এবং লিখন করেন ২৮ রান। চট্টগ্রাম রয়েলসের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রিজোয়ান, ফারহান, মহিউদ্দিন, রাহাত এবং সাজ্জাদ।

চট্টগ্রাম রয়েলসের সাজ্জাদ হোসেন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও পরিচালক ক্লিফটন গ্রুপ এম ডি এম মহিউদ্দিন চৌধুরী ও সিজেকেএস কাউন্সিলর ফয়সল বিন ফিরোজ।

 

এর আগে দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম- ৯ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম ও লোকমান হাকিম,
যুগ্ম সম্পাদক ওয়াহিদ দুলাল ও শাহাবুদ্দিন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, আবু সামা বিপ্লব, আলী হাসান রাজু, সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, প্রবীন কুমার ঘোষ, আলী আকবর, আবুল হাসেম রাজা, মামুনুল ইসলাম, সোহেল আহমদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকাল...