বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কর্ণফুলীতে বসতবাড়ি ভাংচুর মামলায় সার্জেন্ট মজিদ গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও বসতবাড়িতে ভাংচুর করা মামলার প্রধান আসামি মো. আব্দুল মজিদ (৪৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতরাত ১২ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গ্রেপ্তার মো. আব্দুল মজিদ নিজেকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে থাকেন। এই পরিচয়ে তিনি জায়গা জমিতে সাইনবোর্ডও টাঙিয়ে থাকেন।

তিনি উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের সিকদার বাড়ির মৃত হাজী আব্দুল হাইয়ের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, মো. আব্দুল মজিদ ভাংচুর ও চুরি মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শাহমীরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

প্রসঙ্গত, গত ১৫ জুন দুপুরে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর ৫ নং ওয়ার্ডের মো. ফোরকান সিকদারের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও বসতবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় বাড়ির মালিক ১৭ জুন বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে কর্ণফুলী থানায় মামলা (৩৭/২৬৭) দায়ের করেন।
মামলার প্রধান আসামি ছিলেন গ্রেপ্তার মো. আব্দুল মজিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব আবু তাহের বলেন রাজধানীর পল্লবীতে ছোট্ট নিষ্পাপ শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড যেন পুরো দেশকে স্তব্ধ...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক থাইল্যান্ডের নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (২০ মে) বেলা সাড়ে...