বুধবার, ৬ মে ২০২৬

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন: অর্থদণ্ড, বালু ও সরঞ্জাম জব্দ

মো. এমরান। চট্টগ্রাম নিউজ

চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে, বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে এবং ড্রেজারসহ নানা সরঞ্জাম অকেজো করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) উত্তর হারবাং এলাকায় অভিযান চালিয়ে মো. মোরশেদ আলম মানিক নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করা হয় এবং পাইপলাইন অকেজো করে দেয়া হয়।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) চকরিয়া পৌরসভার আমাইন্যার চর এলাকায় পৃথক অভিযানে দুটি স্পটে আনুমানিক আড়াই লাখ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি বড় ড্রেজার ও বড় পাইপলাইন অকেজো করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা বালু সোমবার (২ মার্চ) জব্দকৃত স্থানেই উন্মুক্তভাবে নিলাম করা হবে।

অভিযান পরিচালনাকারী চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনে যদি কোনো ভূমির মালিক ভূমি ব্যবহারের সুযোগ করে দেন, তবে দাগ ও খতিয়ান অনুযায়ী যিনি ওই জমির মালিক, তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ও আশপাশের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা এবং ভূমি সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

আরও পড়ুন

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ সকল রোহিঙ্গা নাগরিক জেলার বিভিন্ন চলমান সরকারি কাজে দিনমজুরের কাজ, গাছ পরিবহনের কাজ, ইটভাটার কাজ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...