বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মহালছড়িতে কৃষকদের সেচ পাম্প চুরি ভরা মৌসুমে সেচ কাজ ব্যাহত

খালেদ মাসুদ সাগর, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন এর সিঙ্গিনালা গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ৪ কৃষকের সেচ পাম্পের মেশিন চুরির ঘটনা ঘটেছে। এতে ভরা মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন— চাইথোয়াই মারমা, কংহলাপ্রু মারমা, চৈউলাউ মারমা ও মংট্রু মারমা। তারা চেঙ্গী নদী সংলগ্ন বিলে স্থাপিত সেচ পাম্পের চারটি মেশিন দিয়ে জমিতে সেচ দিয়ে আসছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিল এলাকায় রাখা চারটি মেশিন চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে জমিতে গিয়ে মেশিনগুলো না পেয়ে তারা বিষয়টি জানতে পারেন। চুরি হওয়া মেশিনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন কৃষকেরা।

এ ঘটনায় চলমান চাষাবাদ মৌসুমে সেচ সংকট দেখা দিয়েছে এবং কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। ক্ষতিগ্রস্তরা স্থানীয় প্রশাসনের কাছে ক্ষতিপূরণ হিসেবে সরকারি সহায়তা ও দ্রুত চোর শনাক্ত করে মেশিন উদ্ধার করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী কৃষি সরঞ্জামের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...