বুধবার, ১০ জুন ২০২৬

বোয়ালখালীতে পরিত্যক্ত জায়গায় সজিনা চাষে রয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশে পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় সজিনা গাছ লাগিয়ে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন স্কিম ম্যানেজার এস এম বাবর। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নে বাবরের পুকুর পাড়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাদা ফুলে ছেয়ে গেছে সজিনার গাছ। থোকায় থোকায় ঝুলছে ফুল। ফুলের পরিমাণ এতোটাই যে গাছের পাতা পর্যন্ত দেখার উপায় নেই। কোনো কোনো গাছে ঝুলছে চিকন চিকন ডাঁটা।

বাবর বলেন, নিজের পরিবারের চাহিদা পূরণেই ৫ বছর পূর্বে বাড়ির পাশে পুকুর পাড়ে ২৫টি সজিনা গাছ লাগিয়েছেন তিনি। এই গাছগুলি লাগাতে কোন খরচ হয়নি তার। সজিনা গাছের ডাল লাগালেই হয়। ডাল লাগানোর পর কয়েকদিন গোড়ায় পানি দিলেই মাটিতে গাছের শেকড় গজায়। তবে ঝড়ে যদি ডাল ভেঙ্গে যায় তাহলেই এর ক্ষতি হয়।

প্রতি মৌসুমে ৩০-৪০ হাজার টাকার সজিনার ডাঁটা বিক্রি করেন বলে জানান তিনি। এবারও যে পরিমাণে গাছে ফুল আসছে তা পরিবারের চাহিদা মিটিয়ে অনেক টাকার ডাঁটা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, অন্যান্য সবজির পাশাপাশি সজিনার চাষ অনেক লাভজনক। বাড়ির আনাচে-কানাচে বা পতিত জমিতে কৃষকেরা যদি বাণিজ্যিকভাবে চাষ করে তাহলে সজিনা হয়ে উঠতে পারে সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল।

ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরুতে সজিনার ডাটা খাওয়ার উপযোগী হয়। শুরুতে প্রতি কেজি ১২০-১৫০ টাকা বিক্রি করা যায়। পরে ৭০-৮০ টাকা দরে বিক্রি হয়। বাজারে চাহিদা ভালো থাকায় সজিনা গাছে রয়েছে বাড়তি আয়ের সম্ভাবনা।

তিনি আরও বলেন, এক সময় প্রতিটি বাড়ির আশপাশের উঠানে সজিনার গাছ লাগানো হতো। নানা রোগের হাত থেকে বাঁচার জন্য চিকিৎসকরা সজিনার পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাই সজিনা শুধু সবজি হিসেবে নয়, নানা ঔষধি গুণের জন্য অসাধারণ।

যৌন ও চর্মরোগ কনসালটেন্ট ডা. রাজশ্রী চৌধুরী বলেন, সজিনা পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এটি শরীরের জন্য যেমন উপকারী, তেমনি ত্বকের জন্যও এর উপকারীতা অপরিসীম। সজিনাডাঁটায় রয়েছে ভিটামিন -এ, ই, এবং সি। ভিটামিন-এ ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ত্বককে বিভিন্ন রকমের প্রদাহ থেকে রক্ষা করে। এছাড়াও সজিনার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিংক আছে। যা অন্যান্য রোগেরও প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। সজিনা উচ্চরক্ত চাপের রোগীদের অনেক উপকারী। তাছাড়া সজিনার পাতা শাক হিসেবে খাওয়া যায়।

 

বোয়ালখালীতে কত পরিমাণ জমিতে সজিনার গাছ আছে তার নির্ধারিত তথ্য কৃষি বিভাগের নাই।

তবে এক সময় পুষ্টি বাগান প্রকল্পের আওতায় কিছু কিছু কৃষকদের সজিনার চারা ও ডাল দেয়া হয়েছে বলে জানিয়েছে উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৌমিত্র দে।

তিনি বলেন, সজিনা উৎপাদনে চাষিদের কোন খরচ নাই। সজিনা গাছের জন্য কোনো চাষাবাদ কিংবা রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না।ফলে গাছ থেকে যতটুকু সজিনা ডাঁটা উৎপাদিত হয় তার সবটুকুই লাভ। তাই কৃষি বিভাগ থেকে কৃষকদের পরিত্যক্ত জমি, রাস্তার ধারে কিংবা বাড়ির আশেপাশে পরিকল্পিতভাবে সজিনা গাছ লাগানোর জন্য লাগানোর জন্য পরামর্শ প্রদানসহ উদ্বুদ্ধ করা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...