বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

টানা তিন জয়ে আসর শেষ চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সেরা ফল করল এবার চট্টগ্রাম জেলা দল। প্রথম দুই ম্যাচে জিতে টায়ার ওয়ান নিশ্চিত করা চট্টগ্রাম নিজেদের শেষ ম্যাচটিও জিতেছে দাপটের সাথে। শেষ ম্যাচে মৌলভীবাজার জেলা দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে টানা তিন ম্যাচে জিতে শতভাগ জয় নিয়ে ফিরেছে চট্টগ্রাম জেলা দল।

সাজেদুল আলম রিফাতের আগুন ঝরানো বোলিংয়ে মৌলভীবাজার জেলা দলকে মাত্র ৭০ রানে গুটিয়ে দেয় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন অনুপ। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে আর চারজন। তারা হলেন ইশতিয়াক ১৪, জাবেদ ১০, রায়হান ১১ এবং সাব্বির ১০।

চট্টগ্রাম জেলা দলের পক্ষে রিফাত ৮ ওভার বল করে ৩১ রান খরচায় ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধ্বস নামান। ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন রুবেল।
৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রান করা কপিলকে হারালেও ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। মাত্র ৮.৫ ওভারে লক্ষ্যে পৌছে যায় চট্টগ্রাম। দলের পক্ষে সাদিকুর ২৮ বলে ৪৮ এবং আবদুল্লাহ হানিফ ১৫ রান করে অপরাজিত থাকেন।

এই প্রথম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শতভাগ জয় নিয়ে ফিরল চট্টগ্রাম জেলা দল। সে সাথে পরের মৌসুমে টায়ার ওয়ানে খেলার যোগ্যতা অর্জন করে। দলের কোচ আবু বক্কর সিদ্দিক এবং ম্যানেজার আইনুল কবির জিতু দলে এই সাফল্যে সকলকে ধন্যবাদ জানান। একই সাথে সামনের দিন গুলোতে আরো ভালো করার আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাড়তে পারে যেসব পণ্য ও সেবার দাম

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং...

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে...

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দশ প্রধান খাতকে সামনে রেখে...

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের...

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম...

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১...

আরও পড়ুন

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে ভোক্তাদের জন্য স্বস্তির ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একদিকে কিছু পণ্য ও...

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।একই সঙ্গে যাত্রী ও...

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে তার খোঁজে স্বজনরা কর্ণফুলীর বিভিন্ন...

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার...