বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পতেঙ্গায় সরকারি হাসপাতালের জমি পরিদর্শনে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন জেলেপাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন। পরে তিনি পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে জানান।

এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেল প্রমুখ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে নিখোঁজের ১৯ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আবুল...

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চুড়ান্ত পর্বে অংশ নিতে ঢাকা যাচ্ছে চট্টগ্রাম দল

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয়...

প্রথম বাজেট সামনে রেখে সংসদে ব্যস্ত ও প্রাণবন্ত প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেটকে সামনে রেখে এক...

বাড়তে পারে যেসব পণ্য ও সেবার দাম

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং...

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে...

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দশ প্রধান খাতকে সামনে রেখে...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চুড়ান্ত পর্বে অংশ নিতে ঢাকা যাচ্ছে চট্টগ্রাম দল

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বে অংশ নিতে চট্টগ্রাম জেলা দল আগামীকাল ১২ জুন শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা...

বাড়তে পারে যেসব পণ্য ও সেবার দাম

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করায় সেসবের দাম বাড়তে...

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে ভোক্তাদের জন্য স্বস্তির ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একদিকে কিছু পণ্য ও...

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দশ প্রধান খাতকে সামনে রেখে বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে এই...