বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পেকুয়ায় বিদ্যুৎতের মিটার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ এমরান, চট্টগ্রামনিউজ.ডটকম

পেকুয়া উপজেলা সদরের নন্দীর পাড়ায় বিদ্যুতের মিটার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, একটি বিদ্যুৎ মিটার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে শর্টসার্কিটের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং তিনটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন—আকতার আহমদের ছেলে ফোরকান আহমদ, তার ভাই মোঃ ছোটন এবং মৃত জয়নাল আবদীনের ছেলে মোঃ রাকিব। পারিবারিক সূত্রে জানা গেছে, ফোরকান ও ছোটন বর্তমানে সৌদি আরবে অবস্থান করলেও ভিসা ও কর্মসংস্থান সংকটে রয়েছেন। অন্যদিকে পিতৃহীন রাকিব একাই তার মায়ের সংসারের দায়িত্ব পালন করছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ইউছুফ রুবেল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাহাবুব করিমও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়া পেকুয়া ঋণদান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক ও বর্তমান সহসভাপতি সাজ্জাদুল ইসলাম ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে ঘটনাস্থলে উপস্থিত হন।

বর্তমানে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে। এলাকাবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে তাদের পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে নিখোঁজের ১৯ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আবুল...

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চুড়ান্ত পর্বে অংশ নিতে ঢাকা যাচ্ছে চট্টগ্রাম দল

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয়...

প্রথম বাজেট সামনে রেখে সংসদে ব্যস্ত ও প্রাণবন্ত প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেটকে সামনে রেখে এক...

বাড়তে পারে যেসব পণ্য ও সেবার দাম

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং...

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে...

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দশ প্রধান খাতকে সামনে রেখে...

আরও পড়ুন

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চুড়ান্ত পর্বে অংশ নিতে ঢাকা যাচ্ছে চট্টগ্রাম দল

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বে অংশ নিতে চট্টগ্রাম জেলা দল আগামীকাল ১২ জুন শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা...

বাড়তে পারে যেসব পণ্য ও সেবার দাম

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং মেশিন ও বিদেশি খাদ্যসহ বেশকিছু পণ্য ও সেবায় শুল্কহার বাড়ানোর প্রস্তাব করায় সেসবের দাম বাড়তে...

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে ভোক্তাদের জন্য স্বস্তির ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একদিকে কিছু পণ্য ও...

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।একই সঙ্গে যাত্রী ও...