সোমবার, ৬ এপ্রিল ২০২৬

রাউজান চাঞ্চল্যকর মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ মুজিব হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছেন, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে পূর্ব বিরোধের জেরে কতিপয় দুর্বৃত্ত মোহাম্মদ মজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করা হয়েছে

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মোহাম্মদ মুজিব হত্যার পর থেকে রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণসহ প্রযুক্তিনির্ভর নানা পদক্ষেপ নেওয়া হয়।

বুধবার রাতে বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বায়েজিদ মাজার গেট এলাকা থেকে মামলার এক নম্বর আসামি নাঈমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন...

ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার...

ফটিকছড়িতে বন্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, অচেতন অবস্থায় আরেকজন হাসপাতালে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় একটি তালাবদ্ধ...

আরও পড়ুন

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গভীর পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (৫ এপ্রিল) দুপুরে...