শুক্রবার, ১২ জুন ২০২৬

সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপিং সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দল সমুহের প্রতিনিধি সভা ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২২ দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিনিধি সভা ও গ্রুপিং নির্ধারনী সভা সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল ও শাহাবুদ্দিন জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সদস্য মোঃ সারওয়ার আলম চৌধুরী মনি, আলী হাসান রাজু, আবু সামা বিপ্লব, ক্রীড়া সংগঠক এনামুল হক, ইয়াছিন আরাফাত পাবলু, আরিফুল ইসলাম সহ অংশগ্রহণকারী ২২ দলের প্রতিনিধিরা ।

লটারির মাধ্যমে ২২ দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়।
“এ” গ্রুপে রয়েছে- কন্টিনেন্টাল স্পোর্টস, চট্টগ্রাম রয়েলস, বাকলিয়া একাদশ জুনিয়র, ডবলমুরিং ক্লাব এবং মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব।

“বি” গ্রুপে রয়েছে-ইয়ং স্টার ক্লাব, সেবা নিকেতন ক্লাব, মাদারবাড়ী উদয়ন সংঘ, নোয়াপাড়া লায়ন্স ক্লাব এবং আবেদিন ক্লাব।

“সি” গ্রুপে রয়েছে- এলিট পেইন্ট আর সি, শহীদ শাহজাহান সংঘ জুনিয়র,
চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ ক্রীড়া সমিতি, ক্রিসেট ক্লাব, বাকলিয়া একাদশ এবং
টিম আইএসসিএল।

“ডি” গ্রুপে রয়েছে-আবাহনী জুনিয়র, আগ্রাবাদ নওজোয়ান গ্রীন, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, লিটল ব্রাদার্স, কে এম স্পোর্টিং এবং কোয়ালিটি ব্লুজ।

টুর্ণামেন্টের গ্রুপ লিগ শেষে চার গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানারআপ দল সেমিফাইনালে খেলবে। পরবর্তীতে দুই সেমিফাইনাল বিজয়ী দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য যে আগামী ২ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট । চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও হাটহাজারী কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে মাঠে টুর্নামেন্টের খেলা সমুহ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে....

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের কাবাডি ফাইনালে জায়গা করে...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন) তারিখে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প...

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ...