মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দুই বছর পর টায়ার ওয়ানে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

ক্রিকেটে চট্টগ্রামের জন্য সুখবর তেমন একটা আসেনা বললেই চলে। শেষ পর্যন্ত এলো একটা সুখবর। দুই আগে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টায়ার টুতে নেমে গিয়েছিল চট্টগ্রাম।

অবশেষে আবার টায়ার ওয়ানে ফিরল চট্টগ্রাম জেলা দল। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত জাত৬ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ৪৪ তম আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুন্সিগঞ্জ জেলা দলকে ২ উইকেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখে টায়ার ওয়ানে উঠে এলো চট্টগ্রাম। বোলারদের দাপটের এই ম্যাচে চট্টগ্রামের রুবেল নিয়েছেন ৫ উইকেট।

টসে জিতে ব্যাট করতে নামা মুন্সিগঞ্জ ওপেনার আশরাফ উদ্দিনের হাফ সেঞ্চুরি সত্বেও ১১ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে আশরাফ করেন ৫৩ রান। এছাড়া তানভীর ১৪, হৃদয় ১৩ এবং সাকি করেন ১১ রান। চট্টগ্রামের পক্ষে রুবেল ২০ রানে নিয়েছেন ৫ উইকেট। সাজেদুল আলম রিফাত নিয়েছেন ৪১ রানে ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দলের ব্যাটাররাও সুবিধা করতে পারেনি। ওপেনার সাদিক এবং চার নাম্বারে নামা তৌসিফ ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ৩০.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন রিফাত।

সাদিক ৩৩ বলে ৩৩ রান করে ফিরলেও রিফাত ৮১ বলে ৩৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ম্যাচ জিতে তবেই ফিরেন৷ মুন্সিগঞ্জের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন আসিফ হাসান। চট্টগ্রাম জেলা দলের নিজেদের শেষ ম্যাচটি মৌলভীবাজার জেলা দলের বিপক্ষে আগামী শনিবার। চট্টগ্রাম জেলা দলের কোচের দায়িত্ব পালন করছেন আবু বক্কর সিদ্দিক। আর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আইনুল কবির জিতু। তিনি এই কৃতিত্বের জন্য দলের ক্রিকেটারদের ধন্যবাদ জানান।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...