মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চন্দনাইশে গরুর মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশে গরু লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিতে আসলে ডাকাতের গুলিতে গরুর মালিক নিহত হয়েছেন। তার নাম চন্দন দে (৭০)।

আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী ভোর রাতে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড বদুরপাড়াস্থ হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সেহেরী শেষে এলাকার মানুষ ঘুমিয়ে যাওয়ার পর একদল ডাকাত বদুরপাড়াস্থ হিন্দুপাড়ায় হানা দেয়। এসময় ডাকাতদল চন্দন দে’র গোয়াল ঘর থেকে ১টি এবং পার্শ্ববর্তী নিতু দে’র ঘোয়াল ঘর থেকে ২টিসহ ৩টি গরু লুট করে।

এ সময় গরুর মালিক চন্দন দে বাঁধা দিতে এগিয়ে আসলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চন্দন দে গুলিবিদ্ধ হয়। এসময় স্থানীয়রা চন্দন দে’কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার ভোর রাতে চোরেরদল বদুরপাড়ার হিন্দুপাড়া হানা দিয়ে গুরু লুট করে নিয়ে যাওয়ার সময় চন্দন দে তাদেরকে বাঁধা দিতে গেলে তারা তাকে গুলি করে ৩টি গরু নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে যায়। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...