শুক্রবার, ১২ জুন ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কুমিল্লা থেকে ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য নুরুল আমিন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নুরুল আমিনকে নগরের পাহাড়তলীর বেসরকারি ইম্পেরিয়াল হসপিটালে আনা হয়। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে।

এবিষয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, মঙ্গলবার সকালে একটি ব্যবসায়িক কাজে কুমিল্লা যান মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। বিকাল ৩ টায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার চালক নুরুল আমিনকে বহনকরা কারটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান। আমরা বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছি।

বারইয়ারহাট পৌরসদরের কমফোট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, আজ বিকাল ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে আমাদের হাসপাতালে আনা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মুখ, মাথা ও কোমড়ে আঘাত পেয়েছেন।

ইম্পেরিয়াল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, টেস্ট রিপোর্ট পাওয়া গেলে ডাক্তাররা জানাবেন উনার পরিস্থিতি কেমন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ ছাইফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে....

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে...

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন।তিনি...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন) তারিখে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প...

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ...