সোমবার, ১০ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় পরিচ্ছন্নতা কর্মসূচীতে ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)লোহাগাড়ায় এসে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিলেন শাহজাহান চৌধুরী।

২৩ ফেব্রুয়ারী (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’র উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা ঝাড়ু হাতে সড়ক পরিষ্কার, ড্রেনের ময়লা অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপনের কার্যক্রমে অংশ নেন এমপি।

অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী বলেন,পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য।তিনি সকলকে নিজ নিজ অবস্হান থেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান।

তিনি আরও বলেন, দূর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারোন্স,সেটা দলীয় কিংবা প্রশাসন যে স্হরের লোক হোক না কেন এদের ব্যাপারে বিন্দুমাত্র ও ছাড় নেই।

বালু ও মাটি খেকোদের হুশিয়ারি দিয়ে বলেন,আপনারা সাবধান হয়ে যান,পরিবেশ বিধ্বংশী কর্মকান্ড থেকে সরে আসুন,প্রশাসনের অভিযান শুরু হয়ে গেছে।

সংসদ সদস্য হিসেবে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা শপথ নিয়েছি—সংসদের মাধ্যমে দেশের উন্নয়ন এবং সংস্কারের মাধ্যমে সমাজের জঞ্জাল দূর করাই আমাদের লক্ষ্য। আজকের এই অভিযান শুধু পরিবেশ পরিচ্ছন্নতার নয়, মন সংশোধনেরও একটি উদ্যোগ। পরিবেশ সুন্দর থাকলে মানুষের মনও ইতিবাচক হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচীতে দলীয় নেতাকর্মির পাশাপাশি স্থানীয় ব্যবসায়িরা ও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...