শুক্রবার, ১২ জুন ২০২৬

বোয়ালখালীতে খালে ভাঙ্গনরোধে অপরিকল্পিত জিও ব্যাগ, হুমকিতে বসতবাড়ি ও কৃষি জমি

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে খালের ভাঙ্গনরোধে অপরিকল্পিতভাবে বালি ভর্তি জিও ব্যাগ ফেলার কারণে বসতবাড়ি ও কৃষি জমি হুমকির মুখে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।

জানা গেছে, বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৬ নম্বর ওয়ার্ডের সন্দীপপাড়া এলাকার উত্তর পাশে রায়খালী খালের একপাশে যত্রতত্র জিও ব্যাগ ফেলায় অপর পাশের বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের দাবি, ভাঙ্গন প্রতিরোধকল্পে খালের এক পাশে একতরফা ভাবে জিও ব্যাগ ফেলায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় অন্য পাশের বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মধ্যে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বজলুর রহমান বলেন, শাকপুরা অংশে একতরফাভাবে জিও বস্তা ফেলার কারণে পানির স্রোত উত্তর কূলের দিকে আঘাত হানছে।

এতে ওই এলাকার বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে ।

তিনি বলেন, খালের দুই পাশে সমানভাবে কাজ করা হলে এ ধরনের ঝুঁকি তৈরি হতো না। এতে প্রায় আড়াই হাজার মানুষ ভাঙনের কবলে পড়তে পারেন এবং ২০ থেকে ৩০ কানি কৃষিজমি হুমকির মুখে রয়েছে।

আরেক বাসিন্দা মোস্তফা হোসেন অভিযোগ করেন, খাল রক্ষার প্রকল্পটি নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে না। এক কূল রক্ষা করতে গিয়ে অন্য কূলকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মধ্যে পড়েছে।

স্থানীয়রা জানান, খাল ভাঙন প্রতিরোধের নামে বালি ভর্তি জিও বস্তা ও ব্লক ফেলার কারণে পূর্ব গোমদণ্ডী ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কূলের বাসিন্দারা সরাসরি ঝুঁকিতে রয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) লিখিত অভিযোগ দিয়েছেন তারা। অভিযোগে সরেজমিন তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুখ বলেন, জিও ব্যাগ ফেলে খাল বন্ধের অভিযোগ পেয়েছি।

এ ব্যপারে পৌরসভার প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে
জানান পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন বাদশা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে....

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে...

আরও পড়ুন

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন) তারিখে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প...

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ...

ঈদগাঁওতে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি টমটম জব্দ, আটক ৩

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক অভিযান পরিচালিত হয়েছে। ১১ জুন ভোর রাতে ঈদগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময়...