বুধবার, ১০ জুন ২০২৬

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় প্যাকেটে মিলল নবজাতক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আঙিনা থেকে দুই দিন বয়সী এক পরিচয়হীন নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল চত্বরে একটি প্যাকেটের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা পৌনে ৪টার দিকে আঙিনার এক পাশে সন্দেহজনক একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন কর্মীরা। কাছাকাছি গিয়ে তারা নবজাতকের কান্না শুনতে পান। দ্রুত প্যাকেট খুলে শিশুটিকে উদ্ধার করে নবজাতক ওয়ার্ডে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক যুবক ও এক যুবতী একটি প্যাকেট হাতে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তারা প্যাকেটটি পাশে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পটিয়া থানা পুলিশকে জানানো হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উদ্ধার হওয়া শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জয়নাব বিবি জানান, নবজাতকের ওজন মাত্র ৯০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই তার জন্ম হয়েছে। বর্তমানে শিশুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...