সোমবার, ১০ আগস্ট ২০২৬

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি 

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর স্ব-স্ব ভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

শনিবার ২১ ফেব্রুয়ারী  সকালে খাগড়াছড়ি আদালতের মূল ফটকে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্ব স্ব মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘ সময়েও তা বাস্তবায়ন হয়নি। এটি চুক্তির লঙ্ঘন এবং পাহাড়ের মানুষের সাথে বিশ্বাসঘাতকতার সামিল বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা অবিলম্বে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু ও বাস্তবায়নে সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ২১ ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক সুকেশ চাকমা। স্বাগত বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জেসলেন চাকমা। এছাড়া বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুনয় চাকমা, কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট), যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী।

এর আগে মহাজন পাড়া সূর্যশিখা ক্লাব এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সমাবেশ থেকে বক্তারা মাতৃভাষাভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...