সোমবার, ১০ আগস্ট ২০২৬

​আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লামা জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ

বিপ্লব দাশ, লামা প্রতিনিধি, বান্দরবান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জিনামেজু অনাথ আশ্রম’-এর আয়োজনে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় লামা উপজেলার ইয়াংছা জিনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মুখে লামা-চকরিয়া সড়কে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে আশ্রম প্রাঙ্গণে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়।

​লামা-চকরিয়া সড়কে খালি পায়ে প্রভাতফেরি অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি আশ্রমের ভেতরে শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। যে শিশুদের পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাদের মুখে নিজের ভাষার জয়গান ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরেরা আবেগপ্রবণ হয়ে বলে, “আজ অনেক নতুন শব্দ শিখলাম। শহীদ মিনারের ছবি আঁকতে পেরে আমার খুব ভালো লাগছে।”

​আয়োজকদের মতে, সমাজের এই অবহেলিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে এবং তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখা প্রয়োজন।

জিনামেজু অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক উ নন্দমালা মহাথের বলেন, “এই শিশুরা পরিবারহীন হতে পারে, কিন্তু তারা দেশহীন বা ভাষাহীন নয়। তাদের মনের ভেতরে নিজের ভাষার প্রতি ভালোবাসা এবং একুশের চেতনা জাগিয়ে তুলতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...