সোমবার, ১০ আগস্ট ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর লাগেজ মিলল ১০ লাখ টাকার সিগারেট ও মোবাইল

চট্টগ্রাম নিউজ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে ওই যাত্রীর লাগেজ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, এনএসআই কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস যৌথ অভিযান পরিচালনা করে ২৭০ কার্টুন সিগারেট (মন্ড), ১৫ টি মোবাইল ফোন তার মধ্যে ৫টি আইফোন এবং ১০টি গুগল পিক্সেল ফোন জব্দ করা হয়।

এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা।
প্রকৌশলী ইব্রাহীম খলিল আরও জানান, যাদের কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়েছে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তার নাম মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব।

তিনি দুবাই থেকে এয়ারলাইনস ফ্লাইটে (BG148) করে দেশে ফেরেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত যাত্রীকে মৌখিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...