শনিবার, ১৩ জুন ২০২৬

মাদ্রাসায় এতিম ছাত্রদের সাথে ইফতারে সংসদ সদস্য আসলাম চৌধুরী

আনোয়ার আজিম, ​সীতাকুণ্ড প্রতিনিধি

পবিত্র রমজানের দ্বিতীয় দিনে মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে ইফতার করলেন সীতাকুণ্ডের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।

আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার দ্বিতীয় রমজানে সীতাকুণ্ডের কুমিরা আরবিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের ইফতারে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় সাংসদ লায়ন আসলাম চৌধুরী বলেন, রমজানের এমন দিনে কোরআনের পাখিদের সাথে ইফতার করতে পেরে আমি খুবই স্বাচ্ছন্দ বোধ করছি। এই সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে সমাজের প্রত্যেকটি স্তরে যেন তাদের ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর।

এ সময় মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, সাবেক সদস্য সচিব জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, সাবেক থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, থানা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, ৭ নং কুমিরা বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার আজিম মুকুল ও ইদ্রিসমিয়া মনির, ২ নং বিএনপি’র সভাপতি জাফর ভূঁইয়া, বাঁশবাড়িয়া বিএনপি’র সভাপতি সালামত উল্লাহ, সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়াজি, কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হেলাল ভেন্টার,উত্তর জেলা যুবদলের সদস্য ইব্রাহিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

ফুটবল ভক্তদের বিশ্বকাপের এই পাঁচ ম্যাচ দেখতেই হবে

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঠাসা সূচি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮...

আরও পড়ুন

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

সিডিএর নতুন চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার...