শনিবার, ১৩ জুন ২০২৬

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মহানগর জাপা আহবায়ক আবু তাহেরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নির্বাচিত হওয়ায় চট্টলার কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।

বুধবার ১৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দদের পক্ষে তিনি নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে এই অভিনন্দন জানান। একই সঙ্গে মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে নির্বাচিত সকল সংসদ সদস্যদের প্রতিও আন্তরিক অভিনন্দন জানান তিনি ।

অভিনন্দন বার্তায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেন, বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে আপনি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের অর্থনীতি-গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটনা বলে আমরা আশা করি। আপনার সুযোগ্য নেতৃত্বে দেশের মন্থর অর্থনীতিতে গতি ফিরে আসবে এবং ব্যবসা-বাণিজ্য-শিল্প-কারখানার প্রসার ঘটবে, দেশে নতুন আঙ্গিকে কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে-এই প্রত্যাশা করি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু তাহের বলেন, ‌’নতুন অর্থমন্ত্রী হিসেবে আপনার সুদক্ষ নেতৃত্বে এই চট্টগ্রাম-সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীর রূপ ফিরে পাবে’-এটাই আমরা প্রত্যাশা করি। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করি। মহান রব আপনার সহায় হোন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...