বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আনোয়ারায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বটতলী বাজারের রুস্তমহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৯টি মামলায় ৯ জনকে মোট ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনোয়ারা থানা পুলিশ-এর একটি টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

চাহিদা অনুযায়ী ভবিষ্যতেও বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...