রবিবার, ১০ মে ২০২৬

ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা বিজিবির জালে

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকরা হলেন—মো. সাইফুর আলম (১৯), পিতা আব্দুল মালেক, এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক-৭৪; মো. আব্দুল হায়াত (১৮), পিতা সালামত উল্লাহ, এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক-৮১ এবং মো. আল কামাল (২১), পিতা সৈয়দ করিম, এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক-৪।

বিজিবি সূত্রে জানা যায়, ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৩১/২-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি কর্তৃক আটক আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

আরও পড়ুন

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং সিএনজিচালিত অটো রিকশা ভাঙচুরের ঘটনা...

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযেগীতার শেষ দিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার...