সোমবার, ১০ আগস্ট ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হলেন দীপেন দেওয়ান, রাঙামাটিতে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পার্বত্য চুক্তির আলোকে সৃষ্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার ২৮ বছর পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত রাঙামাটিবাসী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি গঠিত মন্ত্রিসভায় স্থান পূর্ণমন্ত্রী হিেসেবে স্থান পেয়েছেন রাঙামাটি-২৯৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এদিকে দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী দেওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। তারা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছেন। অভিনন্দিত করছেন দীপেন দেওয়ানকে।

প্রায় ১ লাখ ৭০ হাজার ভোটের ব্যবধানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন দীপেন দেওয়ান। তিনি পেয়েছেন ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন মাত্র ৩১ হাজার ১৪২ ভোট।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার ডাকে জেলা যুগ্ম জজের চাকরি ছেড়ে দীপেন দেওয়ান যোগ দিয়েছিলেন বিএনপিতে। তখন চাঁদপুর জেলার যুগ্ম জজ ছিলেন তিনি। যোগদানের পর নির্বাচিত হন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি। বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক পদে আছেন।

দলীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে রাঙামাটিতে দলটির কান্ডারি হয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মাঠে তৎপর ছিলেন দীপেন। আর তারই প্রতিদানে তাকে মন্ত্রিসভায় স্থান দিয়ে উপযুক্ত মূল্যায়ন করলেন তারেক রহমান। দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান ছিলেন তৎকালীন জিয়াউর রহমানের উপদেষ্টা।

দীপেন দেওয়ান বলেন, তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন এতে আমি গর্বিত। দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বদ্ধ পরিকর। সবার সহযোগিতায় আমি পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করতে চাই।

এদিকে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনেই বিএনপির বিশাল জয় হয়েছে। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে দলটির রাঙামাটি থেকে মণিস্বপন দেওয়ান ও খাগড়াছড়ি থেকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলেও বান্দরবানে দলীয় প্রার্থী পরাজিত হন। তৎকালীন সরকারে রাঙামাটির মণিস্বপন দেওয়ানকে দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে উপমন্ত্রী। আর খাগড়াছড়ির আবদুল ওয়াদুদকে দেওয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।

তার আগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তিচুক্তির শর্তে ১৯৯৮ সালে গঠিত মন্ত্রণালয়টির পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের খাগড়াছড়ির এমপি কল্প রঞ্জন চাকমা (১৯৯৮-২০০১)। ২০০৭-২০০৮ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়।

২০০৮-২০১৪ সালে মন্ত্রণালয়টির দায়িত্বে প্রতিমন্ত্রী নিয়োগ পান দীপংকর তালুকদার। ২০১৪-২০১৮ সালে মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বীর বাহাদুর উশৈসিং। এরপর ২০১৮-২০২৩ সালে মন্ত্রণালয়টিতে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০২৪ সালে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকারে পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পরের বছর ১৫ জুলাই তিন পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করা হয়। এদিকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত রাঙামাটিবাসী। নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দীপেন দেওয়ানকে অভিনন্দন জানানো হচ্ছে। তাঁকে রাঙামাটিতে রাজকীয় বরণের ঘোষণাও দেওয়া হয়েছে।

রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান বলেন, দীপেন দেওয়ানের নেতৃত্বে আমরা গত ২০ বছর ধরে সক্রিয় ছিলাম। তিনি সরকারি চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে যোগ দেওয়ার পর দুঃসময়ে দলের পাশে ছিলেন। তাঁর এই ত্যাগ দল মূল্যায়ন করেছে। রাঙামাটিবাসী তাঁকে জাঁকজমকভাবে বরণে প্রস্তুতি নিচ্ছে।

জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বলেন, আমাদের নেতা তারেক জিয়া রাঙামাটিবাসীকে মূল্যায়ন করেছেন। দেশের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভোট জিতে এই আসনটি উপহার দেওয়ায় তিনি রাঙামাটির মানুষের গণরায়কে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দিয়েছেন। রাঙামাটিবাসী তাঁর কাছে কৃতজ্ঞ। দীপেন দেওয়ান এই আস্থার প্রতিদান দেবেন। শিগগিরই তাঁকে রাঙামাটিতে রাজসিক বরণ করা হবে।

এদিকে প্রথমবারের মতো এই মন্ত্রণালয়ে দুইজনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিন পার্বত্য জেলার বাইরে চট্টগ্রাম জেলার হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...