সোমবার, ১০ আগস্ট ২০২৬

স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী কক্সবাজার থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপির নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে অবশেষে কক্সবাজার জেলা পূর্ণ মন্ত্রিত্বের স্বীকৃতি পেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এ কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নবগঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। জেলা জুড়ে এ ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাব উদ্দিন। অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ এর আগে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অষ্টম জাতীয় সংসদে চারদলীয় ঐক্যজোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে সড়ক ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন, যা এখনো চকরিয়া–পেকুয়া অঞ্চলে আলোচিত।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

কক্সবাজার বাংলাদেশের পর্যটননির্ভর অর্থনীতির অন্যতম কেন্দ্র।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলার একজন প্রতিনিধির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ নীতিনির্ধারণী পর্যায়ে কক্সবাজারের বাস্তব সমস্যাগুলো সরাসরি তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকবিরোধী অভিযান শক্তিশালীকরণ, পর্যটন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনিক কাঠামোর আধুনিকায়ন—এসব ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার-চকরিয়া ও পেকুয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয় মহল মনে করছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে বিনিয়োগ ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষিত তরুণ সমাজের প্রত্যাশা কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতায় কার্যকর ভূমিকা রাখবেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিশ্লেষকদের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটি। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, সীমান্ত ব্যবস্থাপনা, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ—এসব ইস্যুতে ভারসাম্যপূর্ণ ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন। একইসঙ্গে কক্সবাজারের বিশেষ প্রেক্ষাপটে স্থানীয় সমস্যাগুলো জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সমন্বয় করা হবে বড় পরীক্ষা।

কক্সবাজারবাসীর আশা, এই রাজনৈতিক অর্জন কেবল প্রতীকী নয়—বরং জেলার অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক সম্ভাবনার বিকাশে বাস্তব পরিবর্তন বয়ে আনবে। দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ পেছনে ফেলে জেলা এখন জাতীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে আরও শক্ত অবস্থান তৈরি করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে সালাহউদ্দিন আহমদের শপথ কক্সবাজারের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে—এখন নজর থাকবে দায়িত্ব পালনের কার্যকর বাস্তবায়নের দিকে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...