সোমবার, ১০ আগস্ট ২০২৬

মঙ্গলবার সকালে এমপিদের এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্যদের (এমপি) এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ হবে। পরিস্থিতি অনুযায়ী, খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথ পড়াবেন।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।

মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠে কারা আমন্ত্রিত হবেন এবং বিদেশি অতিথিরা থাকবেন কি না, এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, আজ আমাদের একটি বিদায়ী বৈঠক ছিল। সেখানে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আমরা আমাদের কাজ-কর্ম পর্যালোচনা করেছি। এরপর শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে। আমরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি। তেমন বড় কোনো বিষয় ছিল না।

এটি ছিল সবার একসঙ্গে শেষ বৈঠকের মতো।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ হবে। পরিস্থিতি অনুযায়ী, সম্ভবত প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়াবেন।

তিনি জানান, এরপর বিএনপি থেকে জানানো হয়েছে যে শপথের পরপরই তারা সেখানেই তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবেন। সময় হতে পারে সাড়ে ১১টা বা ১২টার দিকে।

বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত জানা গেছে, রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা, তাদেরই আমন্ত্রণ জানানো হবে। বিষয়টি দেখছে কেবিনেট ডিভিশন।

তিনি বলেন, এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারবেন না।

তিনি জানান, বৈঠকে শুনেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোনো প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি কিছু জানেন না।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...