শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম থেকে মন্ত্রিসভার আলোচনায় আমির খসরু-মীর হেলাল ও সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে। দলটির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে কে কে তার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে এখন চলছে নানা গুঞ্জন। সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে কারা স্থান পাচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা।

আলোচনায় যারা :

চট্টগ্রাম থেকে বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এমন নেতাদের মধ্যে আলোচনায় আছেন ৩ জন। এরা হচ্ছেন– চট্টগ্রাম–১১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম– ৫ আসন থেকে নির্বাচিত বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম–১০ আসন থেকে নির্বাচিত জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।
এদিকে নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসন থেকে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং পার্বত্য রাঙামাটি আসন থেকে নির্বাচিত দীপেন দেওয়ান।

বিএনপির একাধিক নেতার মতে, সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাঈদ আল নোমান।

দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম–১১ আসন থেকে নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী দীর্ঘদিন ধরে দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্থায়ী কমিটির সদস্য হিসেবে আন্দোলন–সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং কারাবরণের অভিজ্ঞতা তাকে নেতৃত্বের আস্থার জায়গায় রেখেছে। অতীতে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র অথবা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম–৫ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নামও সম্ভাব্য মন্ত্রিসভা সদস্য হিসেবে ঘুরছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক হিসেবে দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা এবং নির্বাচনী জয়ের ব্যবধান তাকে আলোচনায় এনেছে। গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করছেন দলীয় নেতারা। এছাড়াও সাঈদ আল নোমানের নামও এই তালিকায় রয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম–৯ আসনের আবু সুফিয়ান, চট্টগ্রাম–৮ আসনের এরশাদ উল্লাহ এবং তরুণ নেতৃত্ব হিসেবে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের হুমাম কাদের কাদের চৌধুরীর নামও আলোচনায় রয়েছে। তবে দলীয় সূত্র জানায়, এবার মন্ত্রিসভার আকার ছোট হতে পারে। সে ক্ষেত্রে চট্টগ্রাম থেকে সীমিতসংখ্যক সদস্যই সুযোগ পেতে পারেন।

এর আগে, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি–জামায়াত জোট সরকারে চট্টগ্রাম থেকে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদায় মোট আটজন স্থান পেয়েছিলেন। এবারও চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আগের মতো বড় প্রতিনিধিত্ব নাও হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭ আসনের ফল ঘোষণা করেছে। এর মধ্যে বিএনপি ২০৯ এবং জামায়াত ৬৮ আসনে জয়ী হয়েছে। সরকারপক্ষ জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং ১৭ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। সর্বাধিক আসন পাওয়ায় বিএনপির সংসদ নেতা নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তিনি (তারেক রহমান) আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে তারেক রহমান উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫)।শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ শনিবার (১৩...