সোমবার, ১০ আগস্ট ২০২৬

বান্দরবান আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ নং (বান্দরবান) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্ধারিত ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত হারাতে হয় বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সাচিং প্রু জেরীর সঙ্গে অন্যান্য দলের প্রার্থীদের। ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন (শাপলা কলি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। ফলে মোট ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাচিংপ্রু জেরী।

অন্যদিকে, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো. ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট।

নির্বাচনী বিধি অনুযায়ী, মোট প্রদত্ত বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে নির্ধারিত ভোটসীমা অর্জনে ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ বিষয়ে বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর বলেন, নির্বাচনী আইনে নির্ধারিত বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পাওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্বত্য এ আসনে এবার ভোটের ব্যবধান বড় হওয়ায় রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...