রবিবার, ১৭ মে ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, এখন চলছে গণনা

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রাম-৮ আসনে বোয়ালখালী উপজেলার ৮২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সুষ্ঠূ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের কঠোর নজরদারী ও তৎপর ছিলো আইন শৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহন শেষ হয়। এখন চলছে গণনা।

সকাল থেকে উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ লাইন। এসব কেন্দ্রগুলোতে মহিলা ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এসব কেন্দ্রগুলোতে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতিও ছিলো ব্যাপক। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রেগুলোতে কমতে থাকে ভোটার উপস্থিতি। অনেকগুলো কেন্দ্রে অসুস্থ ও বয়ষ্কদের ভোট দিতে দেখা গেছে।
সকাল ৯টায় পোপাদিয়া শহীদ রফিক স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারের লাইন। মহিলা ভোটারের উপস্থিতি ছিলো বেশি। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩২০৩ জন। সকাল ৯টা পর্যন্ত কাস্টিং হয়েছে ১৫৪ ভোট।

এ কেন্দ্রে সকাল ১০টার দিকে চট্টগ্রাম ৮ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা.আবু নাসের ভোট প্রদান করেন। তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সকাল ১১ টায় উপজেলার আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। হুইল চেয়ারে বসে ভোটের লাইনে অপেক্ষমান প্যারালাইসিস রোগী বিপ্লব বিশ্বাস (৬০)।

সকাল সাড়ে ১১ টায় উপজেলার জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯০ রছর রয়সী ছবি রানী সেন নাতীনের কাঁধে ভর করে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। কথা হয় তাদের সাথে। নাতনী শিবাশ্রী সেন বলেন, বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ ভালো ছিলো। গনভোটও দিয়েছি।

বিকেল ৩টায় উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা প্রায় ভোটার শূন্য। এ কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হচ্ছিলেন ৯৪ বছরে বয়সী আবদুর রাজ্জাক। ভোট দেয়ার আনন্দে তিনি কেঁদে ফেলেন। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, গত সতেরা বছরে ভোট সেন্টারে আসতে পারিনি। বেঁচে আছি তাই এই বার ভোট দিতে পারলাম। মনে হয় এটাই আমার জীরনের শেষ ভোট।
বিকেল সাড়ে তিন টায় উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জানান, ৬টি কক্ষে মোট ভোটার ২৯৮৫ জনের মধ্যে ভোট পড়ে ১৬৩৯টি।

এ কেন্দ্রে কথা হয় প্রথমবার ভোট দিতে আসা সিফাতুন নূর রাইয়ানের সাথে, তিনি সমকালকে বলেন, ভোটের কথা শুনেছি, এই প্রথমবার ভোট দিয়েছি। কাল থেকে টেলিভিশনের সংবাদ দেখে চিন্তায় ছিলাম ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। কিন্তু এখানে ভোটের পরিবেশ অনেক ভালো ছিলো। ভোট দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লেগেছে।

দিনভর বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকাল ১১টার দিকে খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে মো. আবু বক্কর নামের এক যুবককে আটক করে সেনাবাহিনী।
তিনি নিজ ভোট প্রদানের পর অন্য ভোটারকে ভোট প্রয়োগে সহযোগিতার সন্দেহে আটক করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাহবুব ইসলাম।

সকালে আমুচিয়া ইলিপসিস স্কুল কেন্দ্রে ভোটার না হয়েও ভোট দিতে গিয়ে ফরহাদ নামের এক যুবক আটক হন পুলিশের হাতে।

বিকেল ৩টার দিকে আমুচিয়া ইউনিয়নের আখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন বান্ধব পাঠাগার কেন্দ্রের বাইরে অপপ্রচারের দায়ে এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। জানা গেছে, লোকটি কেন্দ্রে নিজে ভোট প্রদানের পর প্রচারণা চালায় যে ব্যালেট পেপার শেষ হয়ে গেছে।

দিনভর বিভিন্ন অভিযোগে আটককৃতদের সতর্ক করে বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, শুরু থেকেই আমার লক্ষ্য ছিলো অবাদ ও নিরপেক্ষভাবে নিরাপত্তার চাদরে ঢেকে এ নির্বাচনকে সম্পন্ন করার। সকলের সহযোগিতায় আমি তা করতে সক্ষম হয়েছি। কেন্দ্রে ভোট গণনা চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...